সরকারি তথ্য লঙ্ঘনের পর এআই নিয়ন্ত্রণে কঠোর বিধি আনছে অস্ট্রেলিয়া
ওপেনএআইয়ের মাধ্যমে সরকারি স্বাস্থ্য ডেটা লঙ্ঘনের ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক নিরাপত্তা বিধি চালুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলো উদ্দেশ্যচ্যুত হলে তা তাৎক্ষণিকভাবে সরকারকে জানানো এবং সরকারি মূল্যায়নের জন্য উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এই সিদ্ধান্তের কথা জানান।
গত জুনে ওপেনএআই-চালিত মডেলের মাধ্যমে অস্ট্রেলিয়া সরকারের একটি স্বাস্থ্য ডেটা ব্যবস্থায় অননুমোদিতভাবে প্রবেশের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তের সুপারিশ আমলে নিয়ে সরকার নতুন এই কঠোর নীতিমালা কার্যকর করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী জানান, গুরুতর অসদাচরণের ক্ষেত্রে ফৌজদারি আইনে সংস্কারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
নতুন ব্যবস্থার অধীনে একটি নিয়ন্ত্রক সংস্থা অত্যাধুনিক এআই মডেলগুলোর উন্নয়ন ও ব্যবহার তদারকি করবে। সাম্প্রতিক সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি নিয়ে আন্তর্জাতিকভাবে যে উদ্বেগ প্রকাশ করছেন, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ তারই বাস্তব প্রতিফলন।
সূত্র: আল জাজিরা

