রোগীসহ অ্যাম্বুলেন্স চুরির অপরাধে যুক্তরাজ্যে এক ব্যক্তির ২১ মাসের কারাদণ্ড
হাসপাতালে জরুরি চিকিৎসাধীন রোগী ও প্যারামেডিকসহ একটি অ্যাম্বুলেন্স চুরি করে পালানোর অপরাধে যুক্তরাজ্যের স্টোক-অন-ট্রেন্টে এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের একটি হাসপাতাল থেকে রোগী ও স্বাস্থ্যকর্মীসহ জরুরি অ্যাম্বুলেন্স চুরি করে পালানোর ঘটনায় ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্টোক-অন-ট্রেন্ট ক্রাউন কোর্ট। দণ্ডিত ব্যক্তির নাম মার্শাল লিস।
ঘটনাটি ঘটে গত ২৫ মার্চ রয়্যাল স্টোক ইউনিভার্সিটি হাসপাতালের সামনে। চালক চাবি হাতে রেখে ইঞ্জিন চালু অবস্থায় ভেতরে গেলে মার্শাল লিস অ্যাম্বুলেন্সটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যান। সে সময় পেছনের কেবিনে একজন বয়োজ্যেষ্ঠ রোগী, তাঁর সহকারী এবং একজন প্যারামেডিক ছিলেন। প্যারামেডিক চিৎকার করে গাড়ি থামাতে অনুরোধ করলেও লিস বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন।
পুলিশ প্রায় দুই মাইল ধাওয়া করার পর নিউক্যাসেল-আন্ডার-লাইমের একটি পেট্রোল স্টেশনে গাড়িটি ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। পরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁকে জোরপূর্বক আটকে রাখা এবং বিপজ্জনকভাবে গাড়ি চুরির দায়ে এই সাজা প্রদান করেন।
সূত্র: বিবিসি ছবি: rawpixel (CC0)

