মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গৃহবন্দী রাখার অনুমতি আদালতের
ওয়ানএমডিবি তহবিল কেলেঙ্কারিতে কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে গৃহবন্দিত্বে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন কুয়ালালামপুর হাইকোর্ট।

মালয়েশিয়ার বহুল আলোচিত ওয়ানএমডিবি দুর্নীতির মামলায় কারাবন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গৃহবন্দিত্বে স্থানান্তরের অনুমতি দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্ট এ সংক্রান্ত আগের স্থগিতাদেশ খারিজ করে তাঁর গৃহবন্দী থাকার পথ পরিষ্কার করেন।
বিচারক আসলাম জয়নুদ্দিন রায়ে জানান, রাজকীয় শর্তযুক্ত ক্ষমার আদেশ অনুযায়ী ৭৩ বছর বয়সী নাজিব রাজাক তাঁর হ্রাসকৃত ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ নিজ বাসভবনে বন্দী অবস্থায় পালন করবেন। ওয়ানএমডিবি রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাতের দায়ে নাজিবকে দণ্ডিত করা হয়েছিল, তবে গত সেপ্টেম্বরে তাঁকে শর্তসাপেক্ষ ক্ষমা ঘোষণা করা হয়।
ক্ষমার শর্ত মেনে গত শুক্রবার তাঁর রাজনৈতিক দল ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার জরিমানা পরিশোধ করে। এরপর কারা মুক্তির প্রক্রিয়া শুরু হলেও অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপে স্থানান্তর স্থগিত রাখা হয়েছিল। আদালতের নতুন এই আদেশের ফলে দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটল এবং তিনি কারাগার থেকে স্থানান্তর পাচ্ছেন।
সূত্র: আল জাজিরা


