কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভ্রমণ স্টার্টআপ ওদেসিয়া কিনে নিল ওপেনএআই
ভ্রমণ পরিকল্পনায় চ্যাটজিপিটির সেবাকে আরও কার্যকর করতে এআই ট্রাভেল এজেন্ট স্টার্টআপ ওদেসিয়া অধিগ্রহণ করেছে ওপেনএআই।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভ্রমণ পরিকল্পনাকারী স্টার্টআপ ‘ওদেসিয়া’ অধিগ্রহণ করেছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফ্রান্সিস ডেভিডসন ওপেনএআইতে যোগ দিয়ে ভবিষ্যৎ ভ্রমণ প্রযুক্তি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ওপেনএআই কর্তৃপক্ষ।
এক বছর আগে যাত্রা শুরু করা ওদেসিয়া ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান সেকোয়ার নেতৃত্বে ৬০ লাখ ডলারের প্রাথমিক তহবিল সংগ্রহ করেছিল। প্রায় পাঁচ মাস আগে চালু হওয়া এই এআই ভ্রমণ এজেন্ট ব্যবহারকারীদের কোটি কোটি ডলারের ভ্রমণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করেছিল। তবে অধিগ্রহণের পর ওদেসিয়ার স্বতন্ত্র সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর আর্থিক শর্তাবলি প্রকাশ করা হয়নি।
ওপেনএআই জানিয়েছে, বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে প্রায় ১২০ কোটি মানুষ দৈনন্দিন কাজের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেন এবং এর মধ্যে ভ্রমণ পরিকল্পনা সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলোর একটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বুকিংস বা এক্সপিডিয়ার মতো অংশীদারদের সঙ্গে চ্যাটজিপিটির সরাসরি ভ্রমণ বুকিং সেবাকে আরও স্বয়ংক্রিয় করতেই এই অধিগ্রহণ করা হয়েছে।
সূত্র: টেকক্রাঞ্চ ছবি: rawpixel (CC0)



