রেমিট্যান্সে বড় উল্লম্ফন: নভেম্বরের ১১ দিনেই এলো ১৫২ কোটি ডলার
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার, ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, কেবল ১১ নভেম্বর এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার। বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ ও বিভিন্ন সুবিধা বৃদ্ধির কারণে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন। যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের আলোচ্য সময়ে রেমিট্যান্সে সার্বিক প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
সূত্র: VOD Bangla




