পাকিস্তানের কাছে ৯ উইকেটে হার: যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
ওমানে যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের পেসারদের তোপে মাত্র ১৩৮ রানে গুটিয়ে গিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় যুবারা।
দলের পক্ষে আবদুল্লাহ আল মুহি সর্বোচ্চ ৫০ রান করেন। অধিনায়ক ফরিদ হাসানকে সঙ্গে নিয়ে তিনি ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও ফরিদ ১৭ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের পেসার রিজওয়ানউল্লাহ মাত্র ৩০ রান দিয়ে একাই ৫টি উইকেট শিকার করেন।
জবাবে ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার উসমান খান ও হায়াম খান উদ্বোধনী জুটিতেই ১২৩ রান তুলে জয় নিশ্চিত করেন। উসমান ৬৪ এবং হায়াম ৬৯ রান করেন। রবিউল হাসান অনিক একটি উইকেট পেলেও পাকিস্তান মাত্র ২১ দশমিক ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে ফাইনালে ওঠে। শনিবার তারা শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।
সূত্র: Bangla Tribune




