নিউইয়র্কে ৩ তলা ভবন ধস: নিহত অন্তত ২, ধ্বংসস্তূপে আটকা বহু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি তিনতলা ভবন পাশের নির্মাণস্থলে ধসে পড়ে অন্তত দুজন নিহত ও ১৭ জনের বেশি আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বুধবার বিকেলে একটি তিনতলা ভবন পাশের একটি খোলা নির্মাণস্থলে ধসে পড়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং এক অন্তঃসত্ত্বা নারীসহ ১৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনাস্থলে আড়াই শতাধিক উদ্ধারকর্মী ও দমকল বাহিনীর সদস্য ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিনিয়র এই উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, ধসে পড়া ভবনের বাসিন্দা এবং নির্মাণস্থলের শ্রমিকরা উভয় পক্ষই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে বিকট বিস্ফোরণের মতো শব্দে ভবনটি হঠাৎ ধসে পড়ে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ ভবনটি ধসে পড়ার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নগর প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ নিখোঁজ আছেন কি না, তা খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি




