যুক্তরাজ্যে পাউন্ডল্যান্ড দেউলিয়া ঠেকাতে ১০ মিলিয়ন পাউন্ড ছাড়
মালিকপক্ষ জরুরি তহবিল ছাড় করায় যুক্তরাজ্যের খুচরা চেইন পাউন্ডল্যান্ডের ১১ হাজার কর্মীর চাকরি এবং ৬০০টি দোকান তাৎক্ষণিক বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।

যুক্তরাজ্যের জনপ্রিয় ডিসকাউন্ট চেইন পাউন্ডল্যান্ড তাৎক্ষণিক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকে সাময়িক রেহাই পেতে চলেছে। প্রতিষ্ঠানটির ১১ হাজার কর্মী এবং ৬০০টি দোকান বাঁচাতে ক্রেতা খোঁজার সময়সীমা বাড়াতে সম্মত হয়েছেন এর মার্কিন মালিকরা।
সংকট কাটাতে জরুরি ১০ মিলিয়ন পাউন্ডের তহবিল ছাড় করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। মাত্র ১ পাউন্ডে মালিকানা নেওয়া গর্ডন ব্রাদার্স ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড আটকে রাখায় চেইনটি চরম আর্থিক বিপদে পড়ে। এতে বড়দিনের আগে পণ্য কেনা ও বেতন দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
বুধবার ব্রিটিশ পার্লামেন্টের বাণিজ্য বিষয়ক কমিটিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তলব করা হয়। এমপিদের অভিযোগ, দোকানগুলো আলাদাভাবে বিক্রি করে মুনাফা তুলতেই নগদ অর্থ আটকে রাখা হয়েছিল। গর্ডন ব্রাদার্স অভিযোগ অস্বীকার করলেও প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামসহ নেতারা সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন।
সূত্র: বিবিসি



