চ্যাটজিপিটিতে এলো ‘ওয়ালেট’: কেনাকাটা করবে এআই এজেন্ট
ওপেনএআই চ্যাটজিপিটিতে ‘ওয়ালেট’ সুবিধা চালু করেছে, যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট ব্যবহারকারীর হয়ে পণ্য নির্বাচন ও অর্থ পরিশোধ করতে পারবে।

চ্যাটজিপিটিতে স্বয়ংক্রিয় কেনাকাটার নতুন ‘ওয়ালেট’ ফিচার চালু করেছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। শুক্রবার চালু হওয়া এই ব্যবস্থার মাধ্যমে ‘ডটস’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পণ্য খুঁজে দেবে এবং তাদের পক্ষে লেনদেন সম্পন্ন করবে। মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী নির্দিষ্ট সংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এই সুবিধা পাচ্ছেন। লেনদেনের ক্ষেত্রে ব্যবহারকারীর ভিসা, মাস্টারকার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কার্ডের মূল তথ্য সরাসরি এজেন্ট বা বিক্রেতার সঙ্গে শেয়ার না করে বিকল্প ‘পেমেন্ট টোকেন’ ব্যবহার করা হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরো কেনাকাটা প্রক্রিয়ায় ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। অর্থ পরিশোধের আগে পণ্যের তালিকা, মোট খরচ ও কার্ডের বিবরণ যাচাই করে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো বায়োমেট্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনলাইন কেনাকাটায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: টেকক্রাঞ্চ

