এনভিডিয়া ছাড়লেন জেনসেন হুয়াং: ধসে পড়ল শেয়ার, কমল ৩২ হাজার কোটি ডলার
চীনা গুপ্তচর ও নারী কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং, যার ফলে কোম্পানিটি একদিনেই ৩২ হাজার কোটি ডলার হারিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ তৈরির শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী ও বোর্ড সদস্যের পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং। এক নারী কর্মী এবং চীনা গুপ্তচর সন্দেহে নজরদারিতে থাকা এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের খবর প্রকাশের পর তিনি এই দায়িত্ব ছাড়লেন।
হুয়াংয়ের পদত্যাগের ঘোষণার পরপরই মার্কিন শেয়ারবাজার ওয়াল স্ট্রিটে লেনদেন শুরুর সময় এনভিডিয়ার শেয়ারদর এক ধাক্কায় ১৩ শতাংশ পর্যন্ত কমে যায়। সকালে শেয়ারদর আংশিক পুনরুদ্ধার হলেও কোম্পানিটি একদিনেই ৩২ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারিয়েছে, যার ফলে এনভিডিয়ার বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের অবদানের প্রশংসা করে জানিয়েছে, স্থায়ী উত্তরসূরি না পাওয়া পর্যন্ত প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে মন্তব্য করে অ্যাপলের সাবেক শীর্ষ নির্বাহী টিম কুককে এনভিডিয়ার দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান ছবি: Lenharth Systems / StockSnap (CC0)



