কঙ্গোয় ইবোলার ৭০ কোটি ডলার উধাও: স্বাস্থ্যকর্মীরা বেতনহীন
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের মধ্যে ৭০০ মিলিয়ন ডলার তহবিলের হিসাব না মেলায় মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বেতন ও সরঞ্জাম ছাড়াই দায়িত্ব পালন করছেন।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মারাত্মক ইবোলা মোকাবিলার জন্য বরাদ্দ করা শত শত মিলিয়ন ডলারের তহবিল মাঠপর্যায়ে পৌঁছাচ্ছে না বলে সতর্ক করেছে আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)। সংস্থাটি জানিয়েছে, সংক্রমণ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন জরুরি স্বাস্থ্যকর্মীরা বেতন পাচ্ছেন না এবং এমনকি অ্যাম্বুলেন্সের জ্বালানি পর্যন্ত ফুরিয়ে গেছে।
গত মে মাসে কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই প্রাদুর্ভাবকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী ইবোলা সংক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমএসএফ কঙ্গো সরকার ও জাতিসংঘ সংস্থাসমূহকে নজরদারি ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ দিয়েছে।
আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) গত মাসে জানিয়েছিল, ইবোলা মোকাবিলায় বরাদ্দকৃত ৯৬২ মিলিয়ন ডলারের মধ্যে অন্তত ৭০০ মিলিয়ন বা ৭০ কোটি ডলারের কোনো স্বচ্ছ হিসাব পাওয়া যাচ্ছে না। অনেক তদারকি দল কেবল কাগজেই সীমাবদ্ধ রয়েছে এবং মাঠপর্যায়ের কর্মীরা খালি হাতে এই মহামারির সঙ্গে লড়াই করতে বাধ্য হচ্ছেন।
সূত্র: বিবিসি



