যুক্তরাজ্য-নরওয়ে-কানাডার ১ হাজার কোটি ডলারের জলবায়ু তহবিল
কপ৩১ সম্মেলনে তিন দেশের রাষ্ট্রীয় ঋণ প্রতিষ্ঠান এক সমঝোতা স্মারকে সই করেছে; ২০৩০ সালের মধ্যে উদীয়মান বাজারে এই অর্থ বিনিয়োগের লক্ষ্য।

জলবায়ু প্রকল্পে বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্য, নরওয়ে ও কানাডা মিলে ১ হাজার কোটি ডলারের একটি যৌথ উদ্যোগ চালু করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
তিন দেশের রাষ্ট্রীয় মালিকানার ঋণ প্রতিষ্ঠান—ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, নরওয়ের নরফান্ড ও ফিনডেভ কানাডা—এক সমঝোতা স্মারক সই করেছে। চুক্তির আওতায় তারা বিনিয়োগ প্রকল্পের তথ্য ভাগ করে নেবে, প্রয়োজনীয় যাচাইয়ের কাজ সমন্বয় করবে এবং জলবায়ু বিষয়ক প্রতিবেদনে একসঙ্গে কাজ করবে।
১ হাজার কোটি ডলারের লক্ষ্যমাত্রার মধ্যে বেসরকারি বিনিয়োগও রয়েছে, যা অংশীদাররা আকর্ষণ করার আশা করছে। ২০৩০ সালের মধ্যে এই অর্থ নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ গ্রিড, জ্বালানি সংরক্ষণ, টেকসই জ্বালানি এবং শিল্পখাতে কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে যাবে।
জলবায়ু দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলো এখন আর্থিক সহায়তার দাবি জানাচ্ছে। অন্যদিকে পশ্চিমা সরকারগুলোকে জাতীয় নিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো বিষয়েও সমন্বয় করতে হচ্ছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ছবি: U.S. Department of Energy / rawpixel (CC0)



