ঢাকা ও বিভিন্ন জেলায় ৩৩ বোমার বিস্ফোরণ: ৫৯ জন আটক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এক দিনে ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে আগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এক দিনের ব্যবধানে ৩৩টি ককটেল বা হাতবোমা বিস্ফোরণ এবং ১৩টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর মঙ্গলবার এসব নাশকতার ঘটনায় কেবল ঢাকা থেকেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং সাতটি জায়গায় আটটি যানবাহনে আগুন দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৩ জনকে নাশকতায় জড়িত অবস্থায় হাতেনাতে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার বাইরে চট্টগ্রাম ও পটুয়াখালীতে দুটি বোমার বিস্ফোরণ এবং গাজীপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিযান জোরদার করা হয়েছে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাতেও আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
সূত্র: বিডিনিউজ২৪ ছবি: rawpixel (CC0)




