যুক্তরাজ্যে আইএলআর বি২ ইংরেজি নিয়মে বিভ্রান্তি: বিপাকে আবেদনকারীরা
হোম অফিসের আইন ও অভ্যন্তরীণ নির্দেশিকায় গরমিল থাকায় দক্ষ কর্মীদের সেটেলমেন্টের জন্য চার নাকি দুই বিষয়ে পরীক্ষা দিতে হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

যুক্তরাজ্যে দক্ষ কর্মী (স্কিল্ড ওয়ার্কার) ভিসাধারীদের জন্য স্থায়ীভাবে বসবাসের (আইএলআর) ক্ষেত্রে ইংরেজি ভাষার নতুন বি২ শর্ত নিয়ে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। ২০২৭ সালের ২৬ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে অফিশিয়াল অভিবাসন আইন এবং হোম অফিসের অভ্যন্তরীণ নির্দেশিকার মধ্যে স্পষ্ট বৈপরীত্য ধরা পড়েছে।
ডেইলি ড্যাজলিং ডনের এক অনুসন্ধানে দেখা গেছে, ২০২৬ সালের ৫ মার্চ ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপিত মূল আইনে বলা হয়েছে আবেদনকারীদের কেবল স্পিকিং ও লিসেনিংয়ে উত্তীর্ণ হতে হবে। অথচ গত ৩ আগস্ট প্রকাশিত হোম অফিসের কেসওয়ার্কার নির্দেশিকার ২৪.২ ধারায় বলা হয়েছে, চারটি বিষয়েই দক্ষতা দেখাতে হবে।
হোম অফিস এখনও এই অসঙ্গতির কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। এর ফলে যেসব অভিবাসী টাকা খরচ করে আগাম ইংরেজি পরীক্ষা দিচ্ছেন, তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। প্রাথমিক ভিসা ও স্থায়ী বসবাসের নিয়মে গোলমালের কারণেই এমনটা ঘটেছে বলে জানানো হয়।
সূত্র: The Daily Dazzling Dawn
