যুক্তরাজ্যে ১,২৫৬ আসনের আশ্রয়কেন্দ্র: বিরোধিতার মুখে অনুমোদন রেনারের
অক্সফোর্ডশায়ারের পিডিংটনে ১,২৫৬ জন আশ্রয়প্রার্থীর থাকার কেন্দ্র নির্মাণে চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন দিয়েছেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ও গৃহায়ণমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার।

যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের পিডিংটন গ্রামের কাছে সাবেক একটি সামরিক ঘাঁটিতে ১,২৫৬ জন আশ্রয়প্রার্থীর জন্য নতুন কেন্দ্র নির্মাণের চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন দিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও গৃহায়ণমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। সাবেক এই সামরিক ব্যারাক সংস্কার করে অস্থায়ী ভিত্তিতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ রয়েছে। গত সেপ্টেম্বরে পিডিংটনে আয়োজিত এক প্রতীকী গণভোটে ২৮৫ জন বাসিন্দা যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে এবং মাত্র ২৬ জন বিপক্ষে ভোট দেন। ইতোমধ্যে সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্থানীয় প্রচারকারীরা।
হোম অফিস জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখার ব্যয়বহুল ব্যবস্থা বন্ধ করতেই সাবেক সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দাবি, সাধারণ নির্বাচনের পর থেকে এই খাতে ১০০ কোটি পাউন্ডেও বেশি সাশ্রয় হয়েছে। ২৪ ঘণ্টার নিরাপত্তা ও সিসিটিভি ব্যবস্থা সংবলিত এই প্রকল্প ঘিরে পরবর্তী ছয় সপ্তাহ আইনি চ্যালেঞ্জের সুযোগ রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

