যুক্তরাজ্যের কমেডিয়ান ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ
যুক্তরাজ্যের বিশিষ্ট কমেডিয়ান ও শিশুতোষ লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কসহ একাধিক নারীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

যুক্তরাজ্যের জনপ্রিয় কমেডিয়ান ও লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান ও আইটিভি নিউজ। তিন বছর ধরে চলা এক যৌথ অনুসন্ধানের পর এই অভিযোগগুলো প্রকাশ্যে এলো। এর আগে এসব অভিযোগ প্রকাশ ঠেকাতে আদালতে আবেদন করেছিলেন ওয়ালিয়ামস, তবে আইনি লড়াইয়ে তিনি হেরে যান।
প্রতিবেদনে জানানো হয়, একাধিক নারী ওয়ালিয়ামসের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ করেছেন। এর মধ্যে এক নারী দাবি করেন, তাঁর বয়স যখন ১৫ বছর ছিল, তখন ওয়ালিয়ামস তাঁর সঙ্গে অসদাচরণ করেন। অপর এক নারী কিশোরী বয়সে তাঁর মাধ্যমে যৌন নিগ্রহের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন।
দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক চিঠিতে ওয়ালিয়ামস নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং তিনি কোনো যৌন শিকারি নন। তবে তিনি স্বীকার করেন যে অতীতে কিছু সম্পর্কে তিনি অবিবেচকের মতো আচরণ করেছেন এবং অন্যের অনুভূতিকে সবসময় গুরুত্ব না দেওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
সূত্র: বিবিসি



