ঢাকায় মার্কিন ও ভারতীয় দূতের বৈঠক: নেপথ্যে কি হাসিনা ইস্যু?
শেখ হাসিনার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ নিয়ে ঢাকা-দিল্লি টানাপড়েনের মধ্যে ঢাকার ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় হাইকমিশনার।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের কার্যালয়ে এ বৈঠক হয় বলে মানবজমিনের বরাতে জানিয়েছে বিবিসি বাংলা। মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকটি অনুষ্ঠিত হলেও দুই কূটনীতিকের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই প্রভাবশালী পরাশক্তির শীর্ষ দূতের এই আকস্মিক সাক্ষাৎকে অত্যন্ত অর্থপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
এমন এক সময়ে দুই কূটনীতিকের এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। অন্যদিকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ঢাকা ও দিল্লির মধ্যকার এই টানাপড়েনের প্রেক্ষাপটে মার্কিন ও ভারতীয় দূতের আলোচনা বিশেষ রাজনৈতিক গুরুত্ব বহন করছে।
সূত্র: বিবিসি বাংলা


