যুক্তরাজ্যে ১১৩ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ: ড্রোন তৈরিতে শত শত নতুন চাকরি
ইউক্রেনীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ইউফোর্সে ১১ কোটি ৩০ লাখ পাউন্ড বিনিয়োগ করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ওয়েলথ ফান্ড, যা দেশজুড়ে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে।

যুক্তরাজ্যের উন্নত প্রযুক্তি ও উৎপাদন খাতে গতি আনতে ইউক্রেনীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান 'ইউফোর্স'-এ ১১ কোটি ৩০ লাখ পাউন্ড বিনিয়োগ করছে ব্রিটিশ সরকার-সমর্থিত ন্যাশনাল ওয়েলথ ফান্ড। প্রতিষ্ঠানটির ৭০ কোটি ডলারের বৈশ্বিক তহবিল সংগ্রহের অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হচ্ছে।
যুক্তরাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী, ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত আধুনিক ড্রোন প্রযুক্তি এখন ব্রিটেনে তৈরি ও প্রকৌশলীকরণ করা হবে। এর ফলে ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত উৎপাদন খাতে শত শত উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থান তৈরি হবে। যুক্তরাজ্যে নির্মিত প্রতিটি নৌযানের ৭০ শতাংশের বেশি যন্ত্রাংশ স্থানীয় ব্রিটিশ সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
ইউক্রেনীয় উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত এবং যুক্তরাজ্যে সদর দপ্তর বিশিষ্ট ইউফোর্স আকাশ, স্থল ও সমুদ্রে চালকবিহীন প্রযুক্তি তৈরি করে থাকে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি যুদ্ধজাহাজ 'এইচএমএস প্রিন্স অব ওয়েলস' থেকে দেড় হাজার মাইল দূরের একটি চালকবিহীন জলযান দূরনিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করে এই প্রযুক্তির সক্ষমতা প্রদর্শন করেন।
সূত্র: GOV.UK




