ব্রিটিশ-বাংলাদেশি বিসিএ অ্যাওয়ার্ড: সেরা স্পাইস অব বেঙ্গল
লন্ডনের ওয়েস্টমিনস্টারে অনুষ্ঠিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ১৯তম বার্ষিক গালা ডিনারে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সেরা রেস্তোরাঁর পুরস্কার জিতেছে স্পাইস অব বেঙ্গল।

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারের পার্ক প্লাজা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের 'রেস্তোরাঁ অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে উইল্টশায়ারের কান শহরের জনপ্রিয় প্রতিষ্ঠান 'স্পাইস অব বেঙ্গল'।
এক হাজার অতিথির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের শুভেচ্ছা বার্তা পড়ে শোনানো হয়। উভয় নেতাই ব্রিটিশ অর্থনীতি এবং স্থানীয় কমিউনিটিতে বাংলাদেশি রেস্তোরাঁ মালিকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রচারক ইয়ান কলিন্স ও সাংবাদিক অনিলা ধামী।
অনুষ্ঠানে সংসদ সদস্য কেভিন বোনভিয়া, ব্রিক লেনের ব্যবসায়ী আবদুল জব্বার এবং মানবাধিকার কর্মী ড. নাজিয়া খানম ওবিই–কে বিশেষ বিসিএ সম্মাননা দেওয়া হয়। বিসিএ সভাপতি অলি খান এমবিই বলেন, এই আয়োজন ব্রিটিশ-বাংলাদেশি আতিথেয়তা খাতের ঐক্য ও কঠোর পরিশ্রমের দারুণ প্রতিফলন।
সূত্র: বিবিসি




