লন্ডনে তরুণীকে শটগানে হত্যার অভিযোগ: ওল্ড বেইলিতে যুবকের বিচার শুরু
পশ্চিম লন্ডনের হাউন্সলোতে সামান্য বিরোধের জেরে ২৬ বছর বয়সী এক নারীকে শটগান দিয়ে গুলি করে হত্যার অভিযোগে ওল্ড বেইলির আদালতে হাজির করা হয়েছে এক ভারতীয় নাগরিককে।

পশ্চিম লন্ডনের হাউন্সলোতে তুচ্ছ বিরোধের জেরে ২৬ বছর বয়সী এক নারীকে শটগান দিয়ে গুলি করে হত্যার অভিযোগে রজত জাসওয়েল নামের এক ভারতীয় নাগরিককে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) লন্ডনের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট ওল্ড বেইলিতে ৩১ বছর বয়সী ওই আসামির বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে কৌঁসুলি বেন হোল্ট জানান, গত ৩ নভেম্বর সন্ধ্যায় চের্টসি রোডের একটি শ্যালেতে প্রতিবেশি নবনীত কৌরকে লক্ষ্য করে দুটি গুলি চালানো হয়। এর আগে নবনীত দূরবর্তী স্থানে থাকা তাঁর স্বামীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। গুলির তীব্র শব্দ শোনার পর প্রতিবেশীরা একটি বিকল্প চাবি দিয়ে ঘরে প্রবেশ করেন এবং পরদিন ৪ নভেম্বর পুলিশকে খবর দিলে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শুনানিতে প্রকাশ পায় যে আসামি রজত জাসওয়েল ২০১৮ সালে ভারত থেকে যুক্তরাজ্যে আসেন এবং ঘটনার সময় তিনি দেশটিতে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছিলেন। আদালতে তিনি শুধু নিজের নাম ও বয়স নিশ্চিত করেছেন। বিচারক তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এবং আগামী সেপ্টেম্বরে দুই সপ্তাহের জন্য এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ নির্ধারণ করা হয়েছে।
সূত্র: বিবিসি লন্ডন



